ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়া হবে: মিয়ানমার সেনাপ্রধান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 1:47 PM

রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়া হবে: মিয়ানমার সেনাপ্রধান

রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়া হবে: মিয়ানমার সেনাপ্রধান

মিয়ানমার থেকে পালিয়ে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং।

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর টেলিভিশনের দেয়া প্রথম ভাষণে তিনি এই প্রতিশ্রুতি দেন।

জেনারেল মিন অং লাইং বলেন, তার সরকার মিয়ানমারের চলমান বিদেশনীতিতে কোনো পরিবর্তন আনবে না।

রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে যে চুক্তি আছে তাতেও কোন প্রভাব পড়বে না। যদিও 'রোহিঙ্গা' শব্দটি তিনি তার ভাষণে উল্লেখ করেননি।

জরুরি অবস্থা শেষ হলে সংবিধান অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া হবে ও গণতান্ত্রিক উপায়ে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

রোহিঙ্গাদের প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৭ সালে যারা বাংলাদেশে গেছেন, তাদের ফিরিয়ে নেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশের সাথে চুক্তি আলোচনার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।’

তবে তিনি বলেছেন, যদি তা দেশের স্বার্থের কোনো ক্ষতি না করে।

মিয়ানমারের নির্বাচনে কারচুপির প্রমাণবিহীন দাবি করে সামরিক বাহিনী গত সপ্তাহে ক্ষমতা দখল করে এবং দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। সু চি-সহ বেসামরিক রাজনৈতিক নেতাদের বন্দী করা হয়।

সামরিক বাহিনীর প্রধান মিন অং লাইং-ই এখন দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি।

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ ঠেকাতে সেনা কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কিন্তু তা সত্ত্বেও রোববার প্রায় লাখখানেক লোক রাজপথে নেমে আসে।

সেনাবাহিনী এভাবে ক্ষমতা নেয়ার পর মিয়ানমারের সাধারণ মানুষ বসে নেই। রবিবার ইয়াঙ্গুন শহরে যে প্রতিবাদ-মিছিল বের হয় তা ছিল গত এক দশকের মধ্যে বৃহত্তম।

বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী নির্বাচিত নেতা অং সান সু চি-র মুক্তি ও গণতন্ত্র পুনর্বহালের দাবি করছেন। সূত্র: বিবিসি

সম্পাদনায়: তাহের রাব্বী
    

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status