ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রিকি পন্টিংয়ের বাড়িতে চুরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 1:51 PM

রিকি পন্টিংয়ের বাড়িতে চুরি

রিকি পন্টিংয়ের বাড়িতে চুরি

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। জানা গেছে, তার বাড়ির গ্যারেজ থেকে গাড়ি উধাও হয়েছে। তাৎক্ষণিকভাবে অজি কিংবদন্তির চুরি যাওয়া গাড়ির খোঁজে নেমেছিল পুলিশ। শেষমেশ সেটি উদ্ধারও হয়েছে।

জানা গেছে, মেলবোর্বের ক্যামবারওয়েল এলাকা থেকে পন্টিংয়ের চুরি যাওয়া গাড়িটি উদ্ধার হয়েছে। এর আগে গাড়িটি কেউ একজন বিপজ্জনকভাবে চালাচ্ছিল বলেও রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। পুলিশ জানতে পেরেছে, গাড়িতে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছিল। তারা গাড়িটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

পন্টিংয়ের মেলবোর্নের বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনার পরই তদন্তে নেমেছিল পুলিশ। তবে এখনো সেই দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে খুঁজে বের করতে পারেনি তারা। অবাক করার মতো ব্যাপার, যে মুহূর্তে চুরি হয়েছিল তখন স্ত্রী ও সন্তানদের সঙ্গে বাড়িতেই ছিলেন পন্টিং।

অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক তো বটেই, অজিদের মধ্যে সব থেকে বেশি রানের মালিকও রিকি পন্টিং। ১৬৮ টেস্ট খেলে পন্টিং করেছেন ১৩৩৩৮ রান। এছাড়া ৩৭৫টি একদিনের ম্যাচ খেলে তার রান ১৩৭০৪। শচীন টেন্ডুলকারের পর আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক তিনি। টেস্টে ৪১ ও ওয়ানডেতে ৩০টি সেঞ্চুরি করেছেন এ ব্যাটসম্যান।

পন্টিংয়ের নেতৃত্বেই ২০০৩ ও ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এছাড়া ২০০৬ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়কও তিনি। ফলে তার বাড়িতে এমন দুঃসাহসিক চুরি পুলিশ প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status