ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
টিকা নিলেই এমপির ৫০০ টাকা উপহার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 1:48 PM

টিকা নিলেই এমপির ৫০০ টাকা উপহার

টিকা নিলেই এমপির ৫০০ টাকা উপহার

নাটোরের গুরুদাসপুরে ৪১ জন টিকা গ্রহণকারীর প্রতিজনকে ৫০০ টাকা উপহার দিয়েছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন টিকা গ্রহণকারীদের জন্য ওই উপহারের ঘোষণা দেন তিনি।

সংসদ সদস্য আব্দুল কুদ্দুস জানান, করোনা টিকা নিতে উৎসাহ দিতেই তিনি ব্যক্তিগত অর্থায়নে টিকা গ্রহণকারীদের জন্য স্বল্প পরিসরে উপহারের ব্যবস্থা করেছেন।

জানা যায়, সরকারিভাবে রোববার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে চিকিৎসক, নার্স, বীর মুক্তিযোদ্ধাসহ রেজিস্ট্রেশন করা ৪১ জনকে টিকা দেওয়া হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেসবাহউল ইসলাম বলেন, টিকা গ্রহণের পর এমপি আব্দুল কুদ্দুসের পক্ষ থেকে তাকে লুঙ্গি কেনা বাবদ ৫০০ টাকা দেওয়া হয়েছে।

টিকা গ্রহণের বিনিময়ে এই উপহার সাধারণ মানুষের কাজে আসবে বলে মনে করেন তিনি।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status