ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঘন ঘন বাসা বদল করেন নেহার মা, বাবার পরিচয় নিয়েও প্রশ্ন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 1:10 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 9 February, 2021, 1:18 PM

ঘন ঘন বাসা বদল করেন নেহার মা, বাবার পরিচয় নিয়েও প্রশ্ন

ঘন ঘন বাসা বদল করেন নেহার মা, বাবার পরিচয় নিয়েও প্রশ্ন

রাজধানী বনানীর একটি বাড়ির বাইরের অংশ দেখতে পুরনো হলেও এর চতুর্থ তলায় রয়েছে একটি প্রোডাকশন হাউস। অখ্যাত সেই প্রতিষ্ঠানের আড়ালে চলে নানা অপকর্ম। আর এসব কিছুই ফারজানা জামান নেহা ওরফে ডিজে নেহার আঙুলের ইশারায় হয়।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অতিরিক্ত মদপান করিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হন ডিজে নেহা। মৃত ছাত্রীর বাবার দায়ের করা মামলায় অন্যতম আসামি এই নেহা। গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসে নেহার বিভিন্ন পারিবারিক তথ্য। তার পরিবার নিয়েই তৈরি হয়েছে এক ভিন্নরকমের ধ্রুমজাল। কে নেহার মা-বাবা, তা নিয়েও এবার প্রশ্ন উঠেছে। বলে রাখা ভালো, নেহার মা দুই বিয়ে করেছেন।

জানা গেছে, নেহার মা এতোটাই চতুর তিনি ঘন ঘন বাসা বদল করেন। এর মধ্যে কোনো বাসায় তিনি নেহার মা, আবার কোনো বাসায় তিনি নেহার খালা পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন।

নেহার পরিবার বর্তমানে মিরপুর-২ এ বসবাস করছে। ভাড়াটিয়া তথ্য নিবন্ধন ফরমে নেহার মা নিজের নাম লিখেছেন ‘ফারহানা মজুমদার’। এই বাসাটিতে তিনি নেহার মা পরিচয় দিয়ে উঠেন বলে জানা গেছে। পরিবার সদস্যদের ঘরে প্রথম মেয়ে ‘ফারজানা হক’ এবং দ্বিতীয় মেয়ে হিসেবে ‘আনিকা হক’ এর নাম উল্লেখ করেন। তবে পুলিশ বলছে নেহার পুরো নাম ‘ফারজানা জামান নেহা’। অন্যদিকে নেহার মায়ের লেখা প্রমাণ বলছে নেহার নাম ‘ফরজানা হক’!

পরিবারের সদস্যদের তালিকায় ‘মোজাম্মেল হক’ নামের এক ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে পরিচয় দেন নেহার মা। অথচ তিনি আসলে নেহার বাবা বা তার মায়ের বিয়ে করা স্বামী নয়। এই ব্যক্তি চট্টগ্রামে থাকেন, মাঝে মাঝে নেহাদের বাসায় আসেন। নেহাদের বর্তমান বাসাটি তিনিই ভাড়া করে দেন। ওই বাসা ভাড়া নেয়ার সময়ে বাড়িওয়ালা এবং নিরাপত্তা কর্মীর কাছে নেহার মাকে স্ত্রী বলে পরিচয় করিয়ে দেন।

এদিকে আইন প্রয়োগকারী সংস্থা তথ্য পেয়েছে, নেহার জন্মদাতা বাবা নুরুজ্জামান রাজধানীর আজিমপুরে থাকেন এবং পুরান ঢাকায় ব্যবসা করছেন। তার সঙ্গে দীর্ঘদিন ধরেই নেহার মায়ের দূরত্ব চলছে।

বাবা-মায়ের একমাত্র সন্তান ফারজানা জামান নেহা। ব্যবসায়ী নুরুজ্জামানের মেয়ে নেহা বিজিএমইএ বিশ্ববিদ‌্যালয়ে পড়াশোনা করতো। প্রথম সেমিস্টার শেষ করলেও আপাতত পড়াশোনা বন্ধ আছে তার। দেশের বাইরে যাওয়ার লক্ষ‌্যে ব্রিটিশ কাউন্সিলে ভর্তির চেষ্টার করছে নেহা। গ্রামের বাড়ি সাতক্ষীরাতে হলেও ঢাকাতেই তার বেড়ে ওঠা।

নিম্ন মধ্যবিত্ত পরিবারের নেহার টার্গেট ছিলো ধনী পরিবারের তরুণ-তরুণীরা। বিশেষ করে নামি দামি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকেই ছিল তার বিশেষ আকর্ষণ। তাদেরকে শিশা-মদ পার্টিদে দাওয়াত দিয়ে বেলাল্লাপনায় জড়াতেন তিনি।

অবৈধ মাদক কারবারীরা ডিজে নেহার পার্টিতে মদের সাপ্লাই দিতো। এমনকি তার সঙ্গে আবাসিক হোটেল ও রিসোর্টের সঙ্গে ভালো যোগাযোগ ছিল। টাকার বিনিময়ে তরুণী-তরুণীদের একান্তে মিলিত হওয়ার সুযোগ করে দিতো নেহা। তার মাঠ পর্যায়ের টিমে নামি দামি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতিপয় উশৃঙ্খল শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।

 সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status