ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
মিমি-নুসরাতের বন্ধুত্বে ফাটল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 1:18 PM

মিমি-নুসরাতের বন্ধুত্বে ফাটল

মিমি-নুসরাতের বন্ধুত্বে ফাটল

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের সুসর্ম্পকের কথা টলিপাড়ার সবারই জানা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আলাপ-আলোচনা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সর্ম্পকে ভাটা পড়েছে তাদের? এমন প্রশ্ন অনেকের মনে।

নুসরাত-মিমির বন্ধুত্বের সর্ম্পক অনেক দিনের। রাজনৈতিক মতাদর্শও একই তাদের। অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন দুজন একসঙ্গে। একে অপরকে ‘বোনুয়া’ বলেও ডাকেন। কিন্তু কী এমন হলো? যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

জানা গেছে, সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন মিমি। যাতে লেখা, সমস্যাটা হলো মানুষ সততার পথে থাকলে, সে সবার কাছে অপ্রিয় হয়ে ওঠে। আবার মিথ্যাচার করলে প্রিয় হয়। মিমির এক পোস্ট মানতে পারেননি নুসরাত। পাল্টা পোস্ট করেন তার ইনস্টাগ্রামে স্টোরিতে।

নুসরাত যে ছবি পোস্ট করেছিলেন তাতে লেখা ছিল, জীবনে কে তোমার সামনে সততা দেখাল? সেটা গুরুত্বপূর্ণ নয়। কে তোমার অনুপস্থিতিতেও সততা দেখাবে, সেটাই আসল।

বোঝা যাচ্ছে, সততা প্রশ্নে ভিন্নমত পোষণ করেছেন যাদবপুরের সাংসদ মিমি এবং বসিরহাটের সাংসদ নুসরাত। দল এক, নেত্রী এক, তবু বন্ধুতা আর সততা নিয়ে উল্টো পথে হাঁটলেন তারা। আর তা থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে ঠিক কী হয়েছে? তা পরিষ্কার করে বলেননি মিমি-নুসরাত। সূত্র: আনন্দবাজার

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status