ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঘরের ভেতর পুড়ে অঙ্গার প্রভাষক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 10:36 AM

ঘরের ভেতর পুড়ে অঙ্গার প্রভাষক

ঘরের ভেতর পুড়ে অঙ্গার প্রভাষক

মধ্যরাতে নিজ ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মাওস্রিজিতা দেওয়ান নামে এক প্রভাষক। সোমবার রাত ১২টার দিকে খাগড়াছড়ি সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।

নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা ঘরের মধ্যে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দিদারুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের মধ্যে থেকে ওই প্রভাষকের মরদেহ উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
     
সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status