ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
কেবল সালমান খানকে বিয়ে করতেই বলিউডে পা রেখেছিলেন পাকিস্তানি নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 10:24 AM

কেবল সালমান খানকে বিয়ে করতেই বলিউডে পা রেখেছিলেন পাকিস্তানি নারী

কেবল সালমান খানকে বিয়ে করতেই বলিউডে পা রেখেছিলেন পাকিস্তানি নারী

উদ্দেশ্য ছিল একটাই, সালমান খানকে বিয়ে করা। অভিনেত্রী হওয়ার কোনও শখ ছিল না সোমি আলির। কিন্তু তাও বলিউডে এসে লড়াই করেন সেই মহিলা।

পাকিস্তান থেকে সোজা মায়ামি। সেখান থেকে মুম্বই। সাল ১৯৯১। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবি দেখে পাগল হয়ে গিয়েছিলেন সোমি। মা-কে বলেছিলেন, ‘আমরা ভারতে যাব। এই ছেলেটাকে বিয়ে করব।’ বয়স তখন মাত্র ১৬। স্বাভাবিক ভাবেই মা তাঁর কথায় পাত্তা দেননি। অগত্যা মিথ্যের সাহায্য নিতে হয় তাঁকে। বাবা ও মা-কে বলেন, মুম্বইয়ে তাঁদের আত্মীয়র সঙ্গে দেখা করতে যেতে চান তিনি। তাজমহল দেখার শখ রয়েছে বলেও জানান। কিন্তু তাঁর তাজমহল তো সালমন খান! সে কি আর তাঁর বাবা ও মা জানতেন!

মুম্বইয়ে পৌঁছে পাঁচ তারা হোটেলে থাকা শুরু করেন সোমি। সেই সময়ে বলি-পাড়ায় তাঁকে নিয়ে হাসাহাসি হত। ‘স্ট্রাগলিং অভিনেত্রী’ নাকি পাঁচতারায় এসে থাকেন। অডিশনে গিয়েও তেমন লাভ হত না তাঁর। কারণ তাঁর লক্ষ্য তো ছবি করা ছিল না। সালমান খানকে বিয়ে করার উদ্দেশ্য ছিল তাঁর। মায়ামিতে থাকাকালীন সালমান খানের মা সালমা খানের সঙ্গে আলাপ হয়েছিল সোমির। সেই সূত্রেই অনেক পরে আলাপ হয় সালমান ও সোমির।

কয়েকটি ছবিতেও অভিনয় করেছিলেন সোমি আলি। সুনীল শেট্টি ও সইফ আলি খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। জানা যায়, সোমি আলির সঙ্গে ৮ বছর প্রেম করেছিলেন সালমন। কিন্তু পরিণতি কী, তা তো সকলেই জানেন। আজও সোমির প্রত্যাশা।

সম্পাদনায়: মোহনা আজিজ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status