ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে অমানুষিক নির্যাতন, স্বামীর লাথিতে সন্তান প্রসব
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 10:14 AM

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে অমানুষিক নির্যাতন, স্বামীর লাথিতে সন্তান প্রসব

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে অমানুষিক নির্যাতন, স্বামীর লাথিতে সন্তান প্রসব

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়া সম্পর্কে বাঁধা দেয়ায় স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

এই ঘটনার পর আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ইয়াসমিন (২৪) নামের ওই আহত প্রসূতি নারীকে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই নারীর পাষান্ড স্বামী আজিজুল হক একই গ্রামের আব্দুল্লাহর ছেলে।

আহত ইয়াসমিনের ভাই হোসেন জানান, পারিবারিক সম্মতিতে উপজেলার পাচঁরুখী গ্রামের কুদ্দুসের মেয়ে ইয়াসমিনের বিয়ে হয় আজিজুলের সঙ্গে। তাদের সংসারে ৩ সন্তান রয়েছে। তবে স্বামী আজিজুল একাধিক মেয়ের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে বার বার বাঁধা দিয়েও স্বামীকে ফিরিয়ে আনতে পারেননি ইয়াসমিন। এই নিয়ে একাধিক বার মারও খেতে হয়েছে স্বামীর হাতে। একই কারনে সোমবার দুপুরে ঝগড়া শুরু হয় দুজনের। এক পর্যায়ে ইয়াসমিনকে মারধর শুরু করেন আজিজ। ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারে সে। এতে ইয়াসমিনের গর্ভপাত ঘটে। এ অবস্থায় তার চিৎকারে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় ইয়াসমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায় স্বজনরা। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, অন্ত:সত্ত্বা নারীকে নির্যাতনের খবর পেয়েছি। আমরা খোঁজ নিচ্ছি। অভিযোগের ভিত্তিতে তার স্বামীর ব্যবস্থা নেয়া হবে।  

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status