ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
জিম্বাবুয়েকে ১০ লাখ করোনা টিকা অনুদান দিল চীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 February, 2021, 7:11 PM

জিম্বাবুয়েকে ১০ লাখ করোনা টিকা অনুদান দিল চীন

জিম্বাবুয়েকে ১০ লাখ করোনা টিকা অনুদান দিল চীন

জিম্বাবুয়েকে ১০ লাখ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন অনুদান হিসেবে সরবরাহ করবে চীন। ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই ভ্যাকসিন জিম্বাবুয়ে পৌছবে। চীন সরকারের আর্থিক অনুদানে এই ভ্যাকসিন পেতে যাচ্ছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার সকালে স্হানীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, প্রথম ধাপে ১০ লাখ ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে দেশের প্রবীণ ব্যক্তি, ডাক্তার,নার্স, পুলিশ, সেনাবাহিনী, শিক্ষক এবং স্কুলের ছাত্রদের দেয়া হবে। দ্বিতীয় ধাপে এপ্রিল মাসে আরো ২০ লাখ করোনার ভ্যাকসিন নিজস্ব অর্থায়নে ক্রয় করবে যা দেশের জনগণের জন্য উম্মুক্ত করা হবে।

এইদিকে, বৃহস্পতিবার জিম্বাবুয়ের রাষ্ট্রপতি ইমারসন মানাঙ্গাগওয়া করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ করায় চীনা নেতা শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন।
অপরদিকে জিম্বাবুয়ের সহ-রাষ্ট্রপতি কনস্টান্টিনো চিওয়েনগা বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। টিকাদান কর্মসূচীতে কেউ দূর্নীতির আশ্রয় নিতে পারবেনা। ক্রমান্বয়ে দেশের সকল জনগণ বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাবে।

জিম্বাবুয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. সলওয়েও এনগওয়েনিয়া বলেছেন, জিম্বাবুয়ের জন্য চীনের এই অনুদান স্বরণীয় হয়ে থাকবে এবং এই অবদানের জন্য চীনকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাসের শুরু থেকে এই পর্যন্ত জিম্বাবুয়েতে ৩৯৯৬৪ করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ১২৬৯ রোগী মৃত্যুবরণ করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status