ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
আগামী বছরের জুনেই শেষ হবে পদ্মাসেতুর কাজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 26 January, 2021, 5:27 PM

আগামী বছরের জুনেই শেষ হবে পদ্মাসেতুর কাজ

আগামী বছরের জুনেই শেষ হবে পদ্মাসেতুর কাজ

পদ্মাসেতুর নির্মাণকাজ আগামী বছরের জুন মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য এম আবদুল লতিফ।

এ সময় মন্ত্রী বলেন, করোনার কারণে কাজ কিছুদিন বন্ধ ছিল। কিছু বিদেশি প্রকৌশলী ও পরামর্শক এবং দেশীয় এক হাজার শ্রমিক চলে যাওয়ায় কাজের গতি কমে যায়। তবে বৈশ্বিক মহামারির কারণে মেগাপ্রকল্প পদ্মাসেতুর কাজের অগ্রগতি কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি। এখন যথারীতি কাজ চলছে।

রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনের আরেক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় দেশে তিন হাজার ৯৪৩ দশমিক ৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, চার হাজার ৮৮২ দশমিক ৯৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৫৬ দশমিক ২০ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status