ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানি এয়ারলাইন্সে ভ্রমণে জাতিসংঘের সতর্কতা জারি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 26 January, 2021, 5:26 PM

পাকিস্তানি এয়ারলাইন্সে ভ্রমণে জাতিসংঘের সতর্কতা জারি!

পাকিস্তানি এয়ারলাইন্সে ভ্রমণে জাতিসংঘের সতর্কতা জারি!

পাকিস্তানি কোনো এয়ারলাইন্সের ফ্লাইটে ভ্রমণ করার ক্ষেত্রে স্টাফদের প্রতি সতর্কতা জারি করেছে জাতিসংঘ।

সম্প্রতি দেশটির পাইলটদের লাইসেন্স কেলেঙ্কারি সামনে আসার পর এই সতর্কতা জারি করল জাতিসংঘ।

পাকিস্তানের বিমান পরিবহন মন্ত্রী গোলাম সারোয়ার গত বছর দেশের জাতীয় বিমান পরিবহণ সংস্থা পিআইএ এর পাইলটদের মধ্যে ভুয়া লাইসেন্সধারী শতাধিক ব্যক্তি ধরা পড়েছেন বলে জাতীয় সংসদে ঘোষণা করেন।

তিনি বলেন, ‘পাকিস্তানের শতকরা প্রায় ৩০ ভাগ পাইলটের রয়েছে ভুয়া লাইসেন্স। তারা বিমান চালানোর জন্য যোগ্যতাসম্পন্ন নন।’

তার এ ঘোষণার প্রেক্ষিতে পিআইএ দ্রুততার সঙ্গে মোট ৪৩৪ জন পাইলটের মধ্য থেকে ১৫০ জনকে সাময়িক বরখাস্ত করে।

তবে এর পরও দেশটির বিমান চলাচল ব্যবস্থা নিয়ে অনাস্থার সৃষ্টি হয়। এমনটা হয়েছে দেশে ও দেশের বাইরে। জাতিসংঘ এক্ষেত্রে এক বিবৃতিতে ১৪টি বিমান সংস্থার নাম উল্লেখ করে সেগুলোতে চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।

সংস্থাগুলো হল - পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ), এয়ার ঈগল, এয়ার ব্লু, এয়ারক্র্যাফট সেলস এন্ড সার্ভিসেস, আস্করি এভিয়েশন, হক এভেঞ্চার এয়ার, হাইব্রিড এভিয়েশন, আইএএমসি এয়ারলাইন, মাজিব এভিএশন, রায়ান এয়ার, সেরেন এয়ার, স্টার এয়ার এভিয়েশন এবং ভিশন এয়ার ইন্টারন্যাশনাল।

আফগানিস্তানে নিবন্ধিত ক্যাম এয়ার, যা আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহণ সংস্থার অডিট অনুযায়ী যথাযথ মান বজায় রেখে ফ্লাইট পরিচালনায় ব্যর্থ কিন্ত তথাপি এ বিষয়ে জাতিসংঘের কোন নিষেধাজ্ঞা বা সতর্কতা জারি নেই। কারণ সেবার মান নিয়ে প্রশ্ন থাকলেও তাদের পাইলটদের দক্ষতার বিষয়ে কোন আপত্তি বা জালিয়াতি ধরা পড়েনি অডিটে।

এছাড়া সম্প্রতি বিমান ভাড়া নেয়া সংক্রান্ত চুক্তির সময়সীমার ব্যাতায় ঘটানো এবং যথাসময়ে ভাড়া পরিশোধ না করায় অভিযোগে পাকিস্তান কর্তৃপক্ষকে পেরিগ্রিন এভিয়েশনক এবং ডাবলিন ভিত্তিক এর্ক্যাপ এয়ারকে ৭০ লক্ষ মার্কিন ডলার জরিমানা গুনতে হয়েছে।

এর্ক্যাপ এর সাথে চুক্তি ভংগের একই অভিযোগে স্থানীয় আদালতের দেয়া রায়ে গত শুক্রবার মালয়েশিয়ান কর্তৃপক্ষ একটি পাকিস্তান এয়ারলাইন্স এর বোয়িং ৭৭৭ কে কুয়ালালমপুরে আটকে রাখে।

জাতিসংঘের জারি করা এই সতর্কতা শুধুমাত্র সদরদপ্তরকে নয়, অঙ্গসংগঠন সমূহকেও মেনে চলতে নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে পাকিস্তানে কাজ বিভিন্ন উন্নয়নমূলক কর্মে জড়িত বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএনএইচসিআর, ইউএনডিপি ইত্যাদি সংস্থাও এর আওতাভুক্ত থাকবে। অর্থাৎ পাকিস্তানে আন্তঃদেশীয় ভ্রমণের ক্ষেত্রেও এই সতর্কবার্তা মেনে চলতে হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status