ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
টাঙ্গাইলে নারীর গোসল ভিডিও করার অভিযোগে যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 January, 2021, 11:17 AM

টাঙ্গাইলে নারীর গোসল ভিডিও করার অভিযোগে যুবক আটক

টাঙ্গাইলে নারীর গোসল ভিডিও করার অভিযোগে যুবক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরায় নারীর গোসলের ভিডিও ধারণ ও দম্পতির অন্তরঙ্গ ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে উপজেলার ফতেপুর ইউনিয়নে হিমেল সিকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

তিনি ইউনিয়নের থলপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের ইউনিয়ন পাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় আট মাস আগে হিমেল সিকদার প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন। তবে পরিবারের সদস্যরা তাদের বিয়ে না মানায় সে মির্জাপুর ইউনিয়ন পাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকছিলেন। হিমেল কয়েক দিন ধরে গোপন ক্যামেরার মাধ্যমে এক তরুণীর গোসলের ভিডিও ধারণ করেন। তিনি মঙ্গলবার রাতে এক দম্পতির অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করতে ঘরে গোপন ক্যামেরা স্থাপনের চেষ্টা করেন। যা দম্পতি দেখে ফেলেন। পরে সংশ্লিষ্টরা তাকে আটক করলে প্রথমে হিমেল গোপন ক্যামেরার কথা অস্বীকার করলেও তাদের চাপে ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ছাড়া বুধবার দুপুরে তার ফোনে নারীর গোসলের পাঁচটি ভিডিও দেখতে পান তারা। খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে আটক করে।

মির্জাপুর থানার এসআই মো. খায়রুল লস্কর জানান, হিমেল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার ফোন ও গোপন ক্যামেরা জব্দ করা হয়েছে। থানায় মামলা হয়েছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status