ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ যাত্রীসহ পদ্মায় ডুবল মাইক্রোবাস
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 January, 2021, 11:13 AM

নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ যাত্রীসহ পদ্মায় ডুবল মাইক্রোবাস

নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ যাত্রীসহ পদ্মায় ডুবল মাইক্রোবাস

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ৫ নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজনকে নিয়ে একটি মাইক্রোবাস পদ্মায় ডুবে গেছে। তবে তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনার পর ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে।

আরিচা ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৮টার দিকে কুয়াশার মাত্রা কমে আসলে ফেরি চলাচল আবার শুরু হয়। এতে সকাল সাড়ে ৯টার দিকে ৫ নম্বর ঘাট এলাকার পল্টুনে ওঠার আগে মাইক্রোবাস পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে পাঁচজনকে জীবিত উদ্ধার করে। অন্যদিকে মাইক্রোবাসটি শনাক্ত করে পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

মানিকগঞ্জের আরিচা ফায়ার স্টেশনের অফিসার মো. মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status