ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিদায়ের আগে হোয়াইট হাউসে বাগদান সারলেন ট্রাম্পকন্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 1:46 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 20 January, 2021, 2:11 PM

বিদায়ের আগে হোয়াইট হাউসে বাগদান সারলেন ট্রাম্পকন্যা

বিদায়ের আগে হোয়াইট হাউসে বাগদান সারলেন ট্রাম্পকন্যা

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শেষ দিন বুধবার (২০ জানুয়ারি)। তার আগের দিন হোয়াইট হাউসে নিজের বাগদান সম্পন্ন করে নিলেন ট্রাম্পকন্যা টিফানি ট্রাম্প।

বিদায়কালে মঙ্গলবার প্রেমিক মাইকেল বৌলোসের সঙ্গে বাগদানের কাজটি সেরে ফেলেন টিফানি।


এদিন হোয়াইট হাউসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন, পরিবারের সঙ্গে হোয়াইট হাউসে অনেক মাইলফলক অর্জন, ঐতিহাসিক অনুষ্ঠান উদযাপন এবং নিত্যনতুন স্মৃতি তৈরির বিষয়টি ছিল সম্মানের। কিন্তু আমার প্রিয় মানুষটির সঙ্গে বাগদানের চেয়ে আর কিছুই বেশি আনন্দদায়ক নয়। মাইকেল! জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আমার তর সইছে না!

একই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন মাইকেল বৌলোসেও। সেখানে তিনি লিখেছেন, আমার জীবনের ভালোবাসার সঙ্গে বাগদানটা সেরে ফেললাম! একসঙ্গে পরবর্তী অধ্যায়ের জন্য মুখিয়ে আছি।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status