|
কেরু অ্যান্ড কোম্পানি ছাড়া বাকি চিনিকলই লোকসানে: শিল্পমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গতকাল জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদে এই প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। মন্ত্রী বলেন, চলতি ২০২০-২১ মাড়াই মৌসুমের জন্য ছয়টি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কোনো চিনিকল বন্ধ করা হয়নি। চিনিকল বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আলী আজমের আরেক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশের চিনি শিল্পকে রক্ষার লক্ষ্যে ১৪টি চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের প্রকল্প চলমান রয়েছে। তিনি জানান, নাটোর জেলার লালপুর উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলা, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে শিল্প-কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলমান রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
