ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
অবৈধ সম্পদ: পুলিশ কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 1:29 PM

অবৈধ সম্পদ: পুলিশ কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ: পুলিশ কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মেহেরপুরের গাংনী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়।

ওই মামলা দুটির একটির আসামি হলেন গাংনী থানার সাবেক ওসি হরেন্দ্রনাথ সরকার (৫৩)। আরেকটি মামলার আসামি হলেন ওসির স্ত্রী কৃষ্ণা রানী অধিকারী। তাদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি বাশীরামপুর গ্রামে। হরেন্দ্রনাথ সরকার বর্তমানে রাঙামাটি পিএসটিএসের পরিদর্শক।

মামলার এজাহারে বলা হয়, ওসি হরেন্দ্রনাথ সরকার অবৈধভাবে ২ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ৭৮৪ টাকা আয় করেছেন। এই টাকার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। একইভাবে তার স্ত্রী কৃষ্ণা রানী অধিকারী ৩২ লাখ ৮০ হাজার ৭০৪ টাকার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারা এবং ২০১২ সালের ৪(২) ও ৪(৩)-এর মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা দুটি রুজু হয়।

কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে মামলা দুটি করেন। তিনি বলেন, আইন মোতাবেক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status