ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
নজিরবিহীন নিরাপত্তায় অভিষেকের অপেক্ষায় বাইডেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 10:26 AM

নজিরবিহীন নিরাপত্তায় অভিষেকের অপেক্ষায় বাইডেন

নজিরবিহীন নিরাপত্তায় অভিষেকের অপেক্ষায় বাইডেন

মাত্র কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের সিংহাসনে বসতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বর্ণিল এক অভিষেকে আজ বুধবার যুক্তরাষ্ট্রের জনগণ তাদের নতুন রাষ্ট্রপ্রধানকে বরণ করতে যাচ্ছে। এদিকে বাইডেনের অভিষেক উপলক্ষে ওয়াশিংটন ডিসিসহ প্রতিটি শহরেই নওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

বাইডেনের অভিষেক উপলক্ষে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলের পুরো চত্বর মুড়ে দেয়া হয়েছে এক লাখ ৯১ হাজার ৫০০ পতাকা দিয়ে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও টেরিটরির নির্দেশক ৫৬টি পিলারে মনোমুগ্ধকর আলোকসজ্জা করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বাইডেনের শপথ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তায় কাজ করছে ২৫ হাজার সেনা সদস্য। সঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও।


তবে এতো আয়োজন থাকলেও বাইডেনের শপথে ওয়াশিংটন ডিসি থাকবে জনমানবশূন্য। যদিও অভ্যন্তরীণ হুমকির কোনো ইঙ্গিত নেই বলে জানিয়েছেন, দেশটির অস্থায়ী প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই অস্থায়ী প্রধান সোমবার এক বিবৃতিতে বলেন, বাইডেনের অভিষেক ঘিরে সম্ভাব্য নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলের সুরক্ষায় সহায়তা করতে ২৫ হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হয়েছে।

মিলার জানান, ন্যাশনাল গার্ড সেনাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। আর এই কাজে এফবিআই সামরিক বাহিনীকে সহায়তা করছে। বিবৃতিতে মিলার বলেছেন, বড় ধরনের নিরাপত্তা ইভেন্টের ক্ষেত্রে এই পরীক্ষা স্বাভাবিক, যদিও আমাদের কাছে অভ্যন্তরীণ হুমকির কোনো গোয়েন্দা তথ্য নেই। তারপরও রাজধানীকে সুরক্ষিত করতে কোনো পাথরই উল্টে দেখতে বাকি রাখছি না আমরা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার মেয়াদকালের সর্বনিম্ন জনসমর্থন নিয়ে এ সপ্তাহে হোয়াইট হাউস ত্যাগ করতে যাচ্ছেন। মাত্র ৩৪ শতাংশ আমেরিকান নাগরিকের সমর্থন নিয়ে তিনি তার দায়িত্ব শেষ করছেন। সোমবার গ্যালাপের একটি জরিপে একথা বলা হয়। খবর এএফপি’র।

গ্যালাপের ওই জরিপ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রথম মেয়াদকালে তার গড় জন সমর্থন ছিল ৪১ শতাংশ। এ জরিপ গ্রুপের সংগ্রহে থাকা উপাত্ত অনুযায়ী, এ সমর্থন তার পূর্বসুরি যেকোন প্রেসিডেন্টের চেয়ে চার পয়েন্ট কম।

আগের জরিপে ট্রাম্পের শাসনের প্রতি ৩৫ শতাংশ মার্কিন নাগরিককে সমর্থন জানাতে দেখা গিয়েছিল। ২০১৭ সালে ভার্জিনিয়ার শার্লোটাসভিলে শ্বেতাঙ্গ উগ্রবাদীদের একটি সহিংস সমাবেশের ঘটনার ব্যাপারে তিনি নিন্দা জানাতে ব্যর্থ হওয়ার পর তার জন এ সমর্থনে ধস নামে।

ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদকালের সর্বশেষ জরিপ চালানো হয় গত ৪ থেকে ১১ জানুয়ারি। আর এ জরিপে মার্কিন নির্বাচনে জো বাইডেনের বিজয়ের ফলাফল উল্টে দিতে ট্রাম্পের সমর্থকদের চেষ্ঠার অংশ হিসেবে মার্কিন ক্যাপিটল ভবনে হামলার নেতিবাচক প্রতিফলন দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিজয় ট্রাম্প প্রথম থেকেই প্রত্যাখান করে আসছেন।     
          
সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status