ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ইসরায়েলের সঙ্গে বৈঠকের খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করল সিরিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 11:40 PM

ইসরায়েলের সঙ্গে বৈঠকের খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করল সিরিয়া

ইসরায়েলের সঙ্গে বৈঠকের খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করল সিরিয়া

ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসার খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে সিরিয়া। দামেস্ক বলেছে, যেসব ‘ভাড়াটে গণমাধ্যম’ এ ধরনের মিথ্যাচার করছে তারা গোটা মধ্যপ্রাচ্যেকে ইসরায়েলের পশ্চিমা মিত্রদের দলে ভেড়াতে চায়।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, “কিছু গণমাধ্যম ইসরায়েল-সিরিয়া বৈঠক হওয়ার যে ভিত্তিহীন খবর প্রচার করেছে আরব প্রজাতন্ত্র সিরিয়া কঠোর ভাষায় তা প্রত্যাখ্যান করছে। পৃথিবীর কোনও স্থানে এমন কোনও বৈঠক হয়নি।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সিরিয়ার দীর্ঘকালের কঠোর অবস্থান সম্পর্কে জনমনে সংশয় সৃষ্টি করার অশুভ উদ্দেশ্যে কিছু ভাড়াটে গণমাধ্যম এ ধরনের মিথ্যাচার করছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী গোটা গোলান মালভূমি ও ফিলিস্তিনি ভূখণ্ড ইহুদিবাদীদের জবরদখলমুক্ত করার মূলনীতি থেকে দামেস্ক কখনো সরে আসবে না। ইসরায়েলের সঙ্গে যেসব মুসলিম দেশ সম্পর্ক স্বাভাবিক করার জন্য লাইনে দাঁড়িয়েছে সেসব দেশ সিরিয়া সম্পর্কে এ ধরনের উদ্ভট খবর প্রচার করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সোমবার সিরিয়ার সরকারবিরোধী কিছু আরব পত্রিকা দাবি করেছিল, প্রেসিডেন্ট বাশার আাল-আসাদ সম্প্রতি সেদেশের হামেইমিম বিমান ঘাঁটিতে ইসরায়েলের একটি সামরিক ও নিরাপত্তা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status