ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
থাই রাজাকে অবমাননা করায় এক নারীর ৪৩ বছর কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 10:30 AM

থাই রাজাকে অবমাননা করায় এক নারীর ৪৩ বছর কারাদণ্ড

থাই রাজাকে অবমাননা করায় এক নারীর ৪৩ বছর কারাদণ্ড

থাইল্যান্ডের রাজাকে অবমাননার দায়ে এক নারীকে ৪৩ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে রাজাকে অবমাননা করে ভিডিও পোস্ট করায় এনচান নামে ৬৩ বছর বয়সী সাবেক ওই সরকারি কর্মচারীকে এ শাস্তি দেওয়া হয়েছে। খবর বিবিসির।

ওই নারীর বিরুদ্ধে ২৯টি অপরাধ প্রমাণিত হয়েছে বলে আদালত দাবি করেছেন। রায় ঘোষণার পর এই দণ্ডের নিন্দা জানিয়েছে থাইল্যান্ডের বিভিন্ন মানবাধিকার গ্রুপ।  

থাইল্যান্ডের রাজা অবমাননা আইনটি বিশ্বের সবচেয়ে কঠোর আইন হিসেবে পরিচিত। ঠিক কোন কোন বিষয় অবমাননাকর বিবেচিত হবেন, বিতর্কিত ওই আইনে তা সুনির্দিষ্ট করা হয়নি।

থাই রাজতন্ত্রে যা কিছুই রাজা, রানি, উত্তরাধিকারী কিংবা শাসকের বিরোধিতা হিসেবে চিহ্নিত হয়, তার কারণেই নাগরিকদের সাজা হওয়ার সুযোগ আছে।

থাই আদালত প্রাথমিকভাবে তাকে ৮৭ বছরের কারাদণ্ড দেন। পরে অপরাধ স্বীকার করে নেওয়ায় দণ্ড অর্ধেক কমিয়ে দেওয়া হয়। তার মামলাটি প্রায় ছয় বছরের পুরনো।
     
সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status