ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
জাহ্নবীর পর এবার বলিউডে পা রাখছেন শ্রীদেবীর ছোট কন্যা খুশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 2:37 PM

জাহ্নবীর পর এবার বলিউডে পা রাখছেন শ্রীদেবীর ছোট কন্যা খুশি

জাহ্নবীর পর এবার বলিউডে পা রাখছেন শ্রীদেবীর ছোট কন্যা খুশি

প্রযোজক বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের ২০১৮ সালে করণ জোহরের ‘ধড়ক’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়। এই অল্প সময়ের মধ্যেই তিনি চলচ্চিত্র অঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন। এবার রুপালি পর্দায় দেখার পালা তাদের ছোট মেয়ে খুশি কাপুরকে।

অবশ্য বহুদিন ধরেই গুঞ্জন চলছে, বড় বোনের মতো খুশিও একই পথে হাঁটবেন। এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। কারণ, খুশি কাপুরের অভিষেকের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন স্বয়ং তার বাবা বনি কাপুর।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, খুশি কাপুরের অভিষেক নিয়ে কথা বলেছেন বনি কাপুর। বলেছেন, খুশি অভিনয়ে ক্যারিয়ার গড়তে বেশ আগ্রহী।

টাইমস অব ইন্ডিয়াকে বনি কাপুর বলেন, ‘হ্যাঁ, খুশি অভিনয়েও আগ্রহী। আপনারা শিগগিরই ঘোষণা শুনতে পাবেন।’ তবে নিজের হাত ধরে খুশি বলিউডে প্রবেশ করুক, তা চান না প্রযোজক বাবা বনি কাপুর। তিনি চান, অন্য কেউ খুশিকে বলিউডে পা রাখতে আগ্রহী হোক। কারণ, তিনি বাবা।

কিছুদিন আগে খুশি কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক হয়েছে। সেই খবর ফলাও করে প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যমগুলো। এরই মধ্যে এ মাধ্যমে তার অনুসরণকারী তিন লাখের বেশি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status