ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
হুইলচেয়ারে করে প্রায় এক হাজার ফিট উঁচুতে আরোহণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 2:39 PM

হুইলচেয়ারে করে প্রায় এক হাজার ফিট উঁচুতে আরোহণ

হুইলচেয়ারে করে প্রায় এক হাজার ফিট উঁচুতে আরোহণ

হুইলচেয়ারে চেপে এক হাজার ৪৯ ফুট টাওয়ারে দড়ি বেয়ে আরোহণ করে তাক লাগিয়ে দিয়েছেন লাই চি-ওয়াই নামের এক তরুণ। এই উচ্চতায় উঠতে লাই সময় নিয়েছেন ১০ ঘণ্টা।

নিউ ইয়র্ক টাইমসর এক প্রতিবেদন অনুসারে, ১০ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় প্যারালাইজড হন লাই। এরপরও তিনি হুইলচেয়ারে বসে নিনা টাওয়ারের ৮২০ ফুট আরোহণ করেছেন।

লাই চি-ওয়াই ছিলেন এশিয়ার চ্যাম্পিয়ন রক ক্লাইম্বার। বিশ্বের অষ্টম সেরা ছিলেন তিনি। সড়ক দুর্ঘটনা তার সব কেড়ে নেয়।

নিনা টাওয়ারে উঠার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, আমি জানতাম একজন আরোহী হয়ে ওঠার সুযোগ, আমার মধ্যে পুনরায় সৃষ্টি হবে। আমি আমার জীবনের নতুন এক দিগন্ত খুঁজে পেয়েছি।

তিনি বলেন, রক ক্লাইম্বিংয়ের সময় পাথর ধরে ওপরে উঠা যেত। কিন্তু এখানে ছিল গ্লাস। তাই দড়িতেই একমাত্র ভরসা ছিল আমার।

তিনি জানান, শারীরিক প্রতিবন্ধীদের একটি তহবিল গঠনের জন্য এই দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছেন তিনি। তার এই প্রচেষ্টা সফলও হয়েছে। এখন পর্যন্ত ৫২ লাখ হংকং ডলার জমা হয়েছে তহবিলে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status