ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ফ্রান্সে ইউরো বাংলা টিভি'র কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 January, 2021, 9:54 PM

ফ্রান্সে ইউরো বাংলা টিভি'র কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা

ফ্রান্সে ইউরো বাংলা টিভি'র কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা

২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ বাংলা টেলিভিশন চ্যানেল ইউরো বাংলা টিভি আজ জানিয়েছে, ফ্রান্সে দীর্ঘদিন যাবৎ একটি চক্র ইউরো বাংলা টিভি এর নামে কোন বৈধ কাগজপত্র ছাড়াই ফেইসবুক আইডি, ইউটিউব এবং একটি ওয়েবসাইট ঘুলে নিজেদের টিভি চ্যানেলের মালিক পরিচয় দিয়ে প্রবাসী বাঙালী কমিউনিটির কাছ থেকে বিজনেজ এ্যাওয়ার্ড প্রদানের নামে অনৈতিক ভাবে চাঁদা আদায় করায় তারা সেখানে সাময়িক ভাবে কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হয়েছে।


‌‘প্রবাস জুড়ে বাংলা’ স্লোগানকে সামনে  রেখে ইন্টারএশিয়া গ্লোবাল নের্টওয়ার্ক লিমিটেড এর মালিকানায় ১৯১৫ সাল থেকে সিঙ্গাপুর, ফ্রান্স, নিউইয়র্ক ও ঢাকা থেকে চারটি আলাদা বেজ-স্টেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে চ্যানেলটি। ইন্টারএশিয়া গ্লোবাল নের্টওয়ার্ক লিমিটেড কতৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক নিবন্ধিত ইউরো বাংলা টিভি'র লগোটি ফ্রান্সে অবস্থানরত অসাধু ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে ব্যবহার করে আসছে।

ইউরো বাংলা টিভি'র ব্যবস্থাপনা পরিচালক রাশেদ খান জানান, এ অসাধু ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে ইউরো বাংলা টিভি'র নাম ব্যবহার করে ফ্রান্সে বাঙালী কমিউনিটির কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করছে। ইন্টারএশিয়া গ্লোবাল নের্টওয়ার্ক এর সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। অচিরেই তাদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দূতাবাসের সহযোগিতা নেওয়া হচ্ছে।

বর্তমানে ইউরোপ ভিত্তিক স্যাটেলাইট ইউটেলসেট ৭০বি কেইউ ব্যান্ড এবং এশিয়ার জনপ্রিয় স্যাটেলাইট এশিয়াসেট-৯ কেইউ ব্যান্ড স্যাটেলাইটের মাধ্যেম বিপুল সংখ্যক দর্শক উপভোগ করছে ইউরো বাংলা টিভি।

এছাড়াও এশিয়াসহ ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভন্ন দেশে ব্যবহৃত আই পি বক্স এ ইউরো বাংলা টিভি এর সংযোগ দেওয়া হয়েছে।

যেখানে আইপি বক্স নাই সেক্ষেত্রে http://globalbanglatv.com/euro-bangla-tv/  ওয়েব-এ অনুষ্ঠানা দেখা যাবে।

অচিরেই নতুন আঙ্গীকে এবং নতুন আঙ্গিকে ইউরো বাংলা টিভি-ফ্রান্স এর কার্যক্রম শুরু হবে । এছাড়া অন্যান্য দেশ সমূহে ইউরো বাংলা টিভি'র কার্যক্রম অব্যাহত থাকবে বলে কতৃপক্ষ জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status