ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রাম্প সমর্থকদের দাঙ্গা নিয়ে চীনে হাস্যরস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 January, 2021, 12:46 PM

ট্রাম্প সমর্থকদের দাঙ্গা নিয়ে চীনে হাস্যরস

ট্রাম্প সমর্থকদের দাঙ্গা নিয়ে চীনে হাস্যরস

ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার পর চীনের ইন্টারনেট জগতে হাস্যরসের রোল উঠেছে।

এই দাঙ্গাকে তারা গত বছরে হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে তুলনা করে বিশ্বনেতাদের দ্বিমুখী নীতির সমালোচনা করেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

২০১৯ সালের জুলাইয়ে হংকংয়ের আইন পরিষদ কমপ্লেক্স দখল করে বিক্ষোভ ও বুধবার ওয়াশিংটনের দাঙ্গার ছবি পাশাপাশি বসিয়ে টুইটারে পোস্ট করে গ্লোবাল টাইমস।

পত্রিকাটি বলছে, স্পিকার ন্যানসি পেলোসি বলেছিলেন যে হংকং দাঙ্গা ‘দেখার মতো দৃশ্য’। ক্যাপিটল হিলে সম্প্রতি যা ঘটেছে, সে ব্যাপারেও তিনি একই কথা বলবেন বলে আশা রাখছি।

এই বিক্ষোভকে সুন্দর দৃশ্য বলে উল্লেখ করেছেন চীনের কলামনিস্ট ইওথ লিগ। চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে তিনি এমন মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার ওয়েবোতে ‘মার্কিন ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা’ হ্যাশট্যাগের বন্যা বয়ে যায়।

 ট্রাম্প সমর্থকদের দাঙ্গার ঘটনায় নিন্দার ঝড় ও হংকং বিক্ষোভকারীদের প্রতি বৈশ্বিক সমর্থনের তুলনা টানলে তা ২৩ কোটি বারের বেশি দেখা হয়েছে।

ওয়েবোতে একটি মন্তব্যে বলা হয়, বর্তমানে সব ইউরোপীয় নেতা দ্বিচারিতা দেখিয়েছেন। তারা ওয়াশিংটনের দাঙ্গার নিন্দা জানাচ্ছেন। আবার তারাই হংকংয়ের দাঙ্গায় সমর্থন জানিয়েছেন।

এই একটি মন্তব্যেই পাঁচ হাজার লাইক পড়তে দেখা গেছে। সামাজিকমাধ্যমে একজন বলেন, হংকং ও তাইওয়ানের গণমাধ্যমে বর্তমানে কী ধরনের দ্বিমুখী প্রতিবেদন ছাপে তা দেখার বিষয়।

আরেকজন বলেন, গত বছর হংকংয়ের আইন পরিষদ কমপ্লেক্সে যা ঘটেছিল, মার্কিন ক্যাপিটলে তার পুনরাবৃত্তি ঘটল।

গণতন্ত্রের দাবিতে হংকংয়ের প্রতিবাদকারীরা আইন পরিষদ কমপ্লেক্সে হামলা করেছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status