ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের কাশ্মীরে ভয়াবহ তুষারপাতে সেনাসদস্যসহ দুজনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 January, 2021, 12:32 PM

ভারতের কাশ্মীরে ভয়াবহ তুষারপাতে সেনাসদস্যসহ দুজনের মৃত্যু

ভারতের কাশ্মীরে ভয়াবহ তুষারপাতে সেনাসদস্যসহ দুজনের মৃত্যু

ভারতশাসিত কাশ্মীরে বুধবার ভয়াবহ তুষারপাতে এক সেনাসদস্য এবং এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট ভারী তুষারপাতে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।  খবর আনাদোলুর।

ভারতের জম্মু ও কাশ্মীর প্রশাসন, অপ্রয়োজনে কাউকে বাড়ি থেকে বের হতে বারণ করেছে।

শ্রীনগরে বুধবার ঘরের চালে বরফের স্তূপ জমে তা ভেঙে পড়লে এইচসি মুরমু নামে আধাসামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হন।

এ ছাড়া কাশ্মীরে কুপওয়ারা জেলায় ৭২ বছর বয়সী রানি বেগম নামে এক বৃদ্ধা বরফচাপা পড়ে মৃত্যুবরণ করেন।

গত শনিবার রাত থেকে কাশ্মীরে ভয়াবহ তুষারপাত শুরু হয়। বরফচাপায় ৭০টিরও বেশি ঘরের চাল ভেঙে গেছে। এতে অনেকেই আহত হয়েছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ নেই কয়েক দিন ধরে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status