ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিলামে উঠল মহাত্মা গান্ধীর বাটি ও চামচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 January, 2021, 10:48 AM

নিলামে উঠল মহাত্মা গান্ধীর বাটি ও চামচ

নিলামে উঠল মহাত্মা গান্ধীর বাটি ও চামচ

মহাত্মা গান্ধীর ব্যবহৃত বাটি, দুটি চামচ ও একটি কাঁটাচামচ নিলামে তোলা হয়েছে। নিলামের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ডের এক অনলাইন সংস্থা ‘ইস্ট ব্রিস্টল অকশন হাউস’। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই নিলাম পর্ব। কিছুদিন আগে নিলামে উঠেছিল মহাত্মা গান্ধীর গোল্ড প্লেটেড চশমা।

ইস্ট ব্রিস্টল অকশন হাউস জানিয়েছে, ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত আগা খান মহলে ব্রিটিশদের হাতে গৃহবন্দি থাকার সময়ে লোহার তৈরি ওই বাটি ও কাঠের চামচগুলো ব্যবহার করতেন মহাত্মা গান্ধী। নিলামে ওই বাটি ও চামচগুলোর প্রাথমিক দর ৫৫ হাজার পাউন্ড থেকে শুরু হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন দুই বছরের জন্য সতীর্থদের সঙ্গে গৃহবন্দি ছিলেন গান্ধী। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর কিছুদিনের জন্য সুমতি মোরারজি নামে এক পরিচিতের বাড়িতে উঠেছিলেন তিনি। সে সময়েই সুমতিকে ওই বাটি-চামচগুলো দিয়েছিলেন তিনি। সুমতি পরে ওই জিনিসগুলো এক সংগ্রহকারীর কাছে বিক্রি করে দেন। সেই ব্যক্তির মাধ্যমেই এখন সেগুলো নিলামে উঠেছে।

গত আগস্টে এই ইস্ট ব্রিস্টল অকশন হাউসে দুই লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হয় গান্ধীজির স্বর্ণের পাতে মোড়া একটি চশমা। মহাত্মা গান্ধী অনেক সময় তার জিনিসপত্র গরিবদের দান করতেন। বিংশ শতকের দুই অথবা তিনের দশকে ওই চশমা তিনি একজনকে দান করেন।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status