ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাণ্ডবের মধ্যেই মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার চিফ অব স্টাফের পদত্যাগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 January, 2021, 9:23 AM

তাণ্ডবের মধ্যেই মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার চিফ অব স্টাফের পদত্যাগ

তাণ্ডবের মধ্যেই মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার চিফ অব স্টাফের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে সহিংস বিক্ষোভের ডামাঢোলের মধ্যেই পদত্যাগ করেছেন স্টেফানি গ্রিজম্যান। তিনি হোয়াইট হাউজের সাবেক যোগাযোগ পরিচালক, প্রেস সচিব এবং মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বর্তমান চিফ অব স্টাফ।

সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার স্টেফানি গ্রিজম্যান পদত্যাগপত্র জমা দেন। যা সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে। হোয়াইট হাউজ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রাম্প প্রশাসনে যেসব ব্যক্তি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন তার মধ্যে অন্যতম ছিলেন স্টেফানি গ্রিজম্যান। ২০১৫ সালে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরে তিনি কাজ শুরু করেছিলেন। এরপর উপ প্রেস সচিব হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করেন। ২০১৭ সালে তিনি মেলানিয়ার ইস্ট উইং স্টাফের দায়িত্ব নেন।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status