রাঙ্গুনিয়ায় কেক কেটে তিন ছাত্রসেনাকর্মী জন্মবার্ষিকী উদযাপন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 January, 2021, 10:56 PM
রাঙ্গুনিয়ায় কেক কেটে তিন ছাত্রসেনাকর্মী জন্মবার্ষিকী উদযাপন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পোমরা ইউনিয়ন শাখার প্রবাসী উপদেষ্টা নঈম উদ্দীন,পোমরা ইউনিয়ন যুবসেনার সহ সভাপতি মাওলানা শওকত আলী এবং পোমরা ছাত্রসেনার সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন রোশাই এর জন্মবার্ষিকী কেকে কেটে উদযাপন করেন ছাত্রসেনা পোমরা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
আজ শনিবার বিকালে পোমরা শান্তিরহাটস্থ জন্মদিন পালন করা হয় ।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, পোমরা ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক তাজুল ইসলাম, ছাত্রসেনা রাঙ্গুনিয়া মধ্যম- দক্ষিনের সভাপতি এইচ.এম.ফরিদ,পোমরা ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মোসলেহ উদ্দীন জাবেদ, সিনিয়র সহ সভাপতি ইমরান হোসাইন,সাধারণ সম্পাদক সরোয়ার আলম,যুগ্ম সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সহ সাধারণ আবদুল রশিদ নোমান, ৪ নং ওয়ার্ড শাখার সভাপতি ইউনুসসহ অন্যান্য নেতৃবৃন্দ।