ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গলায় ফাঁস দিয়ে ইবি ছাত্রীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 January, 2021, 10:23 PM

গলায় ফাঁস দিয়ে ইবি ছাত্রীর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে ইবি ছাত্রীর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই ছাত্রীর নাম ফাবিহা সুহা।

বিষয়টি ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মেহেদী হাসান নিশ্চিত করেছেন।
ফাবিহা সুহা ঝিনাইদহ শহরের আদর্শপাড়া গ্রামের বাসিন্দা এডভোকেট শেখ সেলিমের কন্যা ।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন সুহা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহ ও মায়ের উপর অভিমান থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা প্রতিবেশীদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কোনো ভাবেই কাম্য নয়। ঘটনাস্থলে বিভাগের শিক্ষকরা গিয়েছেন। তাঁদের সাথে কথা বলেছি ও খোঁজ খবর রাখছি।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status