ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
খাগড়াছড়ি আল-আমিন যুব কাফেলার নতুন কমিটি গঠন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি:
প্রকাশ: Tuesday, 6 October, 2026, 4:00 PM

খাগড়াছড়ি আল-আমিন যুব কাফেলার নতুন কমিটি গঠন

খাগড়াছড়ি আল-আমিন যুব কাফেলার নতুন কমিটি গঠন

খাগড়াছড়ির দীঘিনালায় দীঘিনালা সদরস্থ কেন্দ্রীয় জামে মসজিদ ও দীঘিনালা আল-কোরআন একাডেমির সহযোগী সংগঠন আল-আমিন যুব কাফেলার নতুন কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২৬) বাদ এশা দীঘিনালা সদরস্থ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন এবং দপ্তর সম্পাদক মোঃ নিজাম উদ্দিন (রুবেল)।

কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান, আল-কোরআন একাডেমি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ও দীঘিনালা সদর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ ইকবাল বাহার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কোরআন একাডেমি মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ও থানাবাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূর নবী, অনাথ আশ্রয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হক এবং আল-কোরআন একাডেমি মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ মহিউদ্দিন।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার যুবকরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আল-আমিন যুব কাফেলার কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি যুবসমাজকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status