|
ঢাবির জগন্নাথ হলে নবমতলা থেকে লাফ, শিক্ষার্থী আহত
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঢাবির জগন্নাথ হলে নবমতলা থেকে লাফ, শিক্ষার্থী আহত রোববার (০৫ অক্টোবর) রাত ১টার দিকে তিনি ভবনের নবমতলা থেকে লাফ দেন বলে জানিয়েছেন প্রাধ্যক্ষ দেবাশীষ পাল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত বিদীপ্ত শিক্ত বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, “আমি শুনেছি সে ব্যক্তিগতভাবে ডিপ্রেশনে ছিল। এখন এটা সঠিক কি না জানি না। “আপাতত সে মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। সুস্থ হলে জানব, সে কেন এ কাজ করেছে।” জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণ বলেন, ভবন থেকে লাফ দিয়ে সেই শিক্ষার্থী টিনের চালার উপর পড়ে, যার কারণে মাথায় কোনো ধরনের আঘাত লাগেনি। “এক্স-রে, ইসিজি, এমআরআইসহ সবগুলো রিপোর্ট ভালো আছে। কোনোরুপ ফ্রাকচার পাওয়া যায়নি এখন পর্যন্ত।” |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
