ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
নতুন বছর উপলক্ষে জনগণের উদ্দেশ্যে কিমের চিঠি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 9:14 PM

নতুন বছর উপলক্ষে জনগণের উদ্দেশ্যে কিমের চিঠি

নতুন বছর উপলক্ষে জনগণের উদ্দেশ্যে কিমের চিঠি

নতুন বছর উপলক্ষে উত্তর কোরিয়ার জনগণের উদ্দেশে চিঠি লিখেছেন দেশটির নেতা কিম জং-উন।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই তথ্য জানায় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়।

চিঠিতে কিম জং-উন বলেন, ‘নতুন যুগ দ্রুত এনে দিতে আমি নতুন বছরেও কঠোর পরিশ্রম করব। সেই যুগে আমাদের জনগণের আদর্শ ও আকাঙ্ক্ষাগুলি সত্যে পরিণত হবে।’

এদিকে কঠিন সময়েও শাসক দলের ওপর ভরসা ও সমর্থন অব্যাহত রাখায় চিঠিতে জনগণের প্রতি ধন্যবাদ জানান কিম।

নতুন বছর উপলক্ষে কিম জং-উন তার বাবা ও দাদার সমাধি পরিদর্শন করেছেন। অতীতের মতো এবারের নববর্ষে তিনি ভাষণ দেবেন কি না, সে বিষয়ে কোনো ইঙ্গিত এখন পর্যন্ত কিম জং-উন দেননি।

করোনার সংক্রমণ ঠেকাতে উত্তর কোরিয়া নিজেদের সীমান্ত বন্ধসহ নানান কঠোর পদক্ষেপ নিয়েছে। ফলে দেশটির অর্থনীতি আরো চাপে পড়েছে।

উত্তর কোরিয়ার দাবি, তাদের দেশে এখন পর্যন্ত কারও করোনা হয়নি। তবে উত্তর কোরিয়ার এই দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

  সম্পাদনায়: তাহের রাব্বী  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status