গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে ইউরো-বাংলা প্রেস ক্লাবের নেতাদের সাক্ষাৎ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 9:24 PM
গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে ইউরো-বাংলা প্রেস ক্লাবের নেতাদের সাক্ষাৎ
৩১ ডিসেম্বর ইউরো বাংলা প্রেস ক্লাব গ্রিসের নবনির্বাচিত নেতারা গ্রিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন- দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, কাউন্সিলর লেখক সুজন দেবনাথ প্রমুখ।
নবগঠিত প্রেস ক্লাবের পক্ষে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদান করেন- ইউরো বাংলা প্রেস ক্লাব গ্রিসের সভাপতি জাকির হোসেন চৌধুরী মুন্না, সহ-সভাপতি মো. ইলিয়াছ আহমেদ, সহ-সভাপতি শেখ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রোমন আহমদ নিরব, যুগ্ম সম্পাদক রাফসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক জাবেদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাঈদ, কোষাধাক্ষ্য ইকবাল হোসেন, নির্বাহী সদস্য মুমিন খান।
এ সময় নেতারা রাষ্ট্রদূত মো. আসুদ আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত বলেন, ইউরো-বাংলা প্রেস ক্লাব গ্রিস থেকে আত্মপ্রকাশ করেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। ক্লাবের মাধ্যমে প্রবাসীদের হাসি-কান্না-আনন্দ-বেদনা ফুটে উঠবে। সংবাদপত্র ও সাংবাদিক জাতির দর্পণ। জাতির পিতার কন্যা শেখ হাসিনা প্রবাসীদের সমস্যা সমাধানে সব সময় আন্তরিক।
তিনি বলেন, গ্রিসের গ্রামে অবস্থানরত বাংলাদেশিদের আবাসস্থল পুড়ে গেছে। দূতাবাসের পক্ষ থেকে আমরা পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। করোনাভাইরাস পরিস্থিতিতে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই দেশ-বিদেশের সবাইকে সচেতন করার জন্য প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।