ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
করোনা হলেই মিলবে চাকরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 9:03 PM

করোনা হলেই মিলবে চাকরি

করোনা হলেই মিলবে চাকরি

চাকরির বিজ্ঞপ্তিতে বিভিন্ন অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিতে দেখা যায়। তবে এবার বিজ্ঞপ্তিতে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আর তা হলো করোনা জয়ীরা পাবে এই অগ্রাধিকার। শুধু তাই নয়, শুধুমাত্র করোনায় জয়ী হলেই চাকরিতে আবেদন করার সুযোগও পাবে।

ভারতের কলকাতা ট্রপিক্যাল মেডিসিনে ডেটা কালেকটরে এমন শর্ত দিয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে। প্রার্থীর করোনা হয়েছে এমন নথি জমা দিতে হবে। অর্থাৎ করোনা হলে তবেই মিলবে কলকাতা ট্রপিক্যাল মেডিসিনে ডেটা কালেকটরের চাকরি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তিনটি পদে নিয়োগ দেওয়া হবে। যার মাসিক বেতন ১৫,০০০ টাকা। উচ্চমাধ্যমিক পাসের সঙ্গে কম্পিউন্টারের বেসিক সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। একসঙ্গে করোনাজয়ীও হতে হবে।

পূর্বে কেন করোনায় আক্রান্ত হতে হবে প্রার্থীকে? এমন প্রশ্নের জবাবে কর্তৃপক্ষ জানায়, মূলত করোনা ওয়ার্ডে কাজ করতে হবে। তাই করোনা হয়ে গেলে তার শরীরে অ্যান্টিবডি থাকবে। আক্রান্ত হওয়ার ভয় কম থাকবে। কিন্তু একাংশের মতে করোনা হলে আবারও করোনা হওয়ার আশঙ্কা থাকে। তাই বিজ্ঞপ্তির সঙ্গে এই যুক্তির কোনও ভিত্তি নেই।

প্রসঙ্গত, এই চাকরির জন্য অন্যান্য যোগ্যতা হলো কম্পিউটারে ডিপ্লোমা, এক্সেল স্থানীয় ভাষা, কাজের সূত্রে ইংরেজিতে কথোপকথন করার পারদর্শীতা থাকতে হবে। এই চাকরি কনট্র্যাকচুয়াল। বয়স সীমা ৪০ বছর।

আবেদন করার পদ্ধতি- উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কম্পিউন্টারের সার্টিফিকেট, ফোন নম্বর, মেইল আইডি সহ সিভি জমা করতে হবে ট্রপিক্যাল মেডিসিনে রাখা ড্রপ বক্সে। সিভি দেখে বাছাই করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সূত্র: জি নিউজ

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status