ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে ছাত্রদল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 January, 2021, 7:02 PM

সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে ছাত্রদল

সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে ছাত্রদল

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্বে দেবে ছাত্রদল।’

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে এ্যানি চৌধুরী এসব কথা বলেন।

জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের গোডাউন রোড এলাকায় এ আয়োজন করা হয়। এ সময় লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন।

সভায় বক্তৃতাকালে এ্যানি বলেন, ‘৪২ বছরে ছাত্রদলের বহু ইতিহাস ঐতিহ্য রয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে। স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও ছাত্রদলের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status