ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
দক্ষিণ আফ্রিকার নতুন বৈশিষ্ট্যের করোনা পৌঁছাল ফ্রান্সে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 7:17 PM

দক্ষিণ আফ্রিকার নতুন বৈশিষ্ট্যের করোনা পৌঁছাল ফ্রান্সে

দক্ষিণ আফ্রিকার নতুন বৈশিষ্ট্যের করোনা পৌঁছাল ফ্রান্সে

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনা ফ্রান্সে এক ব্যক্তির শরীরে পাওয়া গেছে। বৃহস্পতিবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার নতুন রূপের করোনা শনাক্তের ঘটনা প্যারিসে এটিই প্রথম। দেশটির এক নাগরিক সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন। তার শরীরে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।    

দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসের এই বৈশিষ্ট্য বা ভ্যারিয়ান্টটি দ্রুত ছড়ায় এবং দেশটির অনেক এলাকায় এর সংক্রমণও বেশি দেখা যাচ্ছে।

বিবিসি জানিয়েছে, এই ভ্যারিয়ান্টটি নিয়ে এখনো বিশ্লেষণ চলছে। তবে এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে যে এটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে।  

সম্প্রতি যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন পাওয়ার পর ৫০টিরও বেশি দেশ ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এছাড়া দক্ষিণ আফ্রিকায়ও নতুন ধরনের করোনা শনাক্ত হয়। এটি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনার সঙ্গে মিল নেই। ফলে এটি নিয়েও মানুষের মধ্যে আতঙ্ক থাকছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status