ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘বর্ষবরণের রাতটা বিছানায় শুয়ে থাকুন’ ভাইরাল বার্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 6:52 PM

‘বর্ষবরণের রাতটা বিছানায় শুয়ে থাকুন’ ভাইরাল বার্তা

‘বর্ষবরণের রাতটা বিছানায় শুয়ে থাকুন’ ভাইরাল বার্তা

রাস্তায় বা হোটেলে জমায়েত করে পার্টি না করে বিছানায় শুয়ে থাকার বার্তা দিয়েছে মুম্বাই পুলিশ। টুইট করে এই বার্তা দিয়েছেন তারা। যার রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এর আগেও বহুবার মুম্বাই পুলিশের সৃষ্টিশীল টুইট মন কেড়েছে নেট নাগরিকদের। এবারও তাদের টুইট ইতিমধ্যে ভাইরাল নেটপাড়ায়। খবর জি নিউজের।

নতুন বছর শুরু হচ্ছে করোনার নয়া স্ট্রেনের আতঙ্ক নিয়ে। তাই এবার আরও সতর্ক থাকতে হবে। করোনার ভয় খানিকটা মৃদু হলেও ২৪ থেকে ৫০ এনএম- এর ওই ভাইরাস এখনও তরতাজা। ইতিমধ্যে মিউটেন্ট করা শুরু করেছে করোনা। এখনও পর্যন্ত পাওয়া খবরে ভারতে ২৫ জনের শরীরে মিলেছে করোনার নয়া স্ট্রেন।

অন্যদিকে, পুনরায় ব্রিটেনে লকডাউন জারি করা হয়েছে। দেশে কোথাও কোথাও নাইট কারফিউ জারি হয়েছে। আবার কোথাও ১৪৪ ধারা। মুম্বাইতে ৫ জানুয়ারি পর্যন্ত রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে।

'বর্ষবরণের রাতটা বিছানায় শুয়ে থাকুন', সোশ্যাল মিডিয়া ভাইরাল পুলিসি বার্তা

করোনাকে একটু হলেও নাগালে আনা সম্ভব হয়েছে, তাই নতুন করে সংক্রমণের হার যাতে না বাড়ে সেদিকে মূল লক্ষ্য প্রশাসনের। বর্ষবরণের মুহূর্তে মানুষের শুভবুদ্ধির ওপরই ভরসা রাখছে পুলিশ।

মুম্বাই পুলিশ টুইট করে জানিয়েছে, BYOB (BE IN YOUR OWN BEDROOM)। অর্থাৎ বাড়িতে বিছানায় শুয়ে কাটান ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাত। সেই পোস্টের সঙ্গে একটি বিছানার ছবিও শেয়ার করছে মুম্বাই পুলিশ।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status