ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
বাবা হারালেন জায়েদ খান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 12:50 PM

বাবা হারালেন জায়েদ খান

বাবা হারালেন জায়েদ খান

না ফেরার দেশে চলে গেছেন চিত্রনায়ক জায়েদ খানের বাবা এম এ হক। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

তিনি জানান, দীর্ঘদিন ধরে নিউমোনিয়া এবং ক্যানসারে আক্রান্ত ছিলেন এম এ হক। গত চারদিন তিনি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল তার অবস্থা অনেকটাই ভালো ছিল।

মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পিরোজপুরে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। পিরোজপুরে দুটি জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status