|
বাংলালিংক মোবাইল সেবা নিয়ে এলো চ্যাটজিপিটিতে
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলালিংক মোবাইল সেবা নিয়ে এলো চ্যাটজিপিটিতে ‘বাংলালিংক জিপিটি’ নামের এ সুবিধার মাধ্যমে মোবাইল ব্যালেন্স চেক করা, ব্যবহারের জন্য উপযুক্ত প্যাক খুঁজে পাওয়া, রোমিং সেবার অবস্থা জানা কিংবা অন্যান্য ডিজিটাল সেবা নেওয়া যাবে। এসব সেবার জন্য তাই আলাদা আলাদা অ্যাপ বা ওয়েবসাইটে যেতে হবে না। বাংলালিংক ডিজিটালের তৈরি এ সেবা এখন সারা দেশে বাংলালিংকের গ্রাহকদের জন্য চালু হয়েছে। চ্যাটজিপিটির জিপিটি বিভাগে ‘বাংলালিংক জিপিটি” পাওয়া যাবে। সেখানে সাধারণ কথাবার্তার মতো করেই প্রশ্ন করে প্রয়োজনীয় সেবা নেওয়া যাবে। গ্রাহকের প্রয়োজন ও ব্যবহারের ধরন অনুযায়ী উপযুক্ত প্যাক কোনটি সে বিষয়ে পরামর্শ দেবে ‘বাংলালিংক জিপিটি’। যেমন, সিনেমা দেখার জন্য উপযুক্ত প্যাকটি কোনটি তা জানতে চাইলে সে অনুযায়ী পরামর্শ পাওয়া দেবে এটি। পাশাপাশি মোবাইল ব্যালেন্স, মিনিট কিংবা ডেটার পরিমাণও চেক করতে পারবেন গ্রাহকেরা। রোমিং সেবা চালু বা বন্ধ করা যাবে একই চ্যাট থেকে। যেসব সেবা কিনতে হয়, সেগুলোর পেমেন্ট করা যাবে বাংলালিংকের পেমেন্ট পোর্টালের মাধ্যমে। এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান বলেন, আমাদের দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে। আর এর ধারাবাহিকতায়, বাড়ছে গ্রাহকদের প্রত্যাশা। বাংলালিংকে আমরা মনে করি, গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী মোবাইল সেবা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়া প্রয়োজন। দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে আমরা চ্যাটজিপিটিতে মোবাইল সেবা নিয়ে এসেছি। ফলে, এখন আমাদের গ্রাহকেরা তাদের পরিচিত প্ল্যাটফর্ম থেকে সহজেই প্রয়োজনীয় মোবাইল সেবা খুঁজে পাবেন, প্যাকেজ কিনতে পারবেন এবং সেবার ব্যবস্থাপনাও করতে পারবেন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বাচ্ছন্দ্যপূর্ণ ও গ্রাহককেন্দ্রিক ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দৈনন্দিন মোবাইল সেবা আরও সহজলভ্য করা বাংলালিংকের লক্ষ্য। এ বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে ‘বাংলালিংক জিপিটি’ চালু করা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ
সরকার বদলেছে, বদলায়নি ঠিকাদারি প্রভাবের অভিযোগ: ফেনীতে আলোচনায় এক ঠিকাদার
সোনারগাঁওয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুর্গম জনপদে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন, গুজিরকোনা বিদ্যালয়কে কলেজে রূপান্তরে কায়সার কামালের উদ্যোগ
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
খাগড়াছড়ি সদর হাসপাতালের রাস্তার কাজ দ্রুত সম্পন্ন, স্বস্তি রোগী-স্বজনদের
