ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
এক বছরে এক টাকাও 'ইনকাম' হয়নি এই অভিনেত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 12:45 PM
সর্বশেষ আপডেট: Thursday, 31 December, 2020, 12:49 PM

এক বছরে এক টাকাও 'ইনকাম' হয়নি এই অভিনেত্রীর

এক বছরে এক টাকাও 'ইনকাম' হয়নি এই অভিনেত্রীর

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০২০ সালের শেষে জীবনের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুললেন । সম্পতি ভারতের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন- ২০২০ সালে একটি টাকাও রোজগার হয়নি তার। জমানো টাকা দিয়ে বছর পার করেছেন তিনি।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, পুরো বছরের কথা ভাবলে কোন অনুভূতি বেশি কাজ করছে? তার কথায়, 'কৃতজ্ঞতা। আমি এখনও সুস্থ আছি, বেঁচে আছি। চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমার রোজগার একটি টাকাও হয়নি। আমার জমানো টাকা দিয়ে এই সময়গুলো চালিয়ে দিতে পেরেছি। তাই কৃতজ্ঞ।'

শুধু তাই নয়, বছরটি স্বরাকে গুরুত্বপূর্ণূ এক শিক্ষা দিয়েছে! মানুষের প্রাণ যে কত মূল্যবান, তা বুঝতে পেরেছেন তিনি।

এদিকে গত ৪ ডিসেম্বর নেটফ্লিপে স্বরা ভাস্কর অভিনীত 'ভাগ বিনি ভাগ' নামের ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। এই সিরিজে অভিনয় নিয়ে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী।

অন্যদিকে ভারতের কৃষি বিল নিয়ে পক্ষে-বিপক্ষে তর্ক চলছেই। বাদ নেই তারকারাও। এ বিষয়ে এক ভারচুয়াল বিতর্কের আহবান পেয়েছের স্বরা ভাস্কর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status