ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রীর আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 December, 2020, 2:18 PM

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রীর আর নেই

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রীর আর নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভা মারা গেছেন। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রওশন রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নভেম্বর মাসের শেষ দিকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন ড. মসিউর রহমান ও তার স্ত্রী রওশন রহমান ইভা। তবে সর্বশেষ পরীক্ষায় তাদের দুজনেরই করোনা নেগেটিভ আসে।

এদিকে রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status