|
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তাকে বদলি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তাকে বদলি গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ বদলি ও দায়িত্ব পুনর্বিন্যাসের তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়। উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে পরিদর্শেনের সময় কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়। এবার প্রশাসনিক বদলির কারণে মো. মাসুদ আলমের নাম সামনে আসতেই পুরোনো সেই আলোচিত মন্তব্যটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
অত্যাধুনিক ফার্মাসিউটিক্যাল গবেষণায় বেক্সিমকো ফার্মা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অংশীদারত্ব
মিছিল-শোভাযাত্রা-র্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো?
চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
