|
‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের’ নামে ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের’ নামে ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলা মামলার অন্য আসামি হলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। দুদক সচিব সাইদুর রহমান খান প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ওই তথ্য জানান। ব্রিফিংয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের অনুকূলে তহবিল সংগ্রহ করে অবৈধভাবে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতিসাধন করে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা ‘পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে’ ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে মোট ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুকূলে সংগ্রহ করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
