ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
এখনও প্রতিদিন কথা বলেন মেসি-সুয়ারেজ-নেইমার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 December, 2020, 1:30 PM

এখনও প্রতিদিন কথা বলেন মেসি-সুয়ারেজ-নেইমার

এখনও প্রতিদিন কথা বলেন মেসি-সুয়ারেজ-নেইমার

এমএসএন ত্রয়ীর কথা ফুটবল বিশ্ব খুব সহজে ভুলবে না। ২০১৪/২০১৫ মৌসুমে লুইস এনরিকের অধীনে ৪-৩-৩ ফরম্যাট সাজায় বার্সেলোনা। যেখানে লিওনেল মেসি-লুইস সুয়ারেজ ও নেইমার জুনিয়রকে নিয়ে সাজানো হয় আক্রমণভাগ। ওই মৌসুমেই লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ তথা ট্রেবল জয়ের স্বাদ পায় কাতালানরা। এই ত্রয়ী জিতেছে আরও একটি লা লিগা ও দুটি স্প্যানিশ কাপের শিরোপাও।

২০১৭ সালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। চলতি মৌসুম অ্যাতলোটিকো মাদ্রিদের জার্সিতে খেলছেন উরুগুয়াইন তারকা সুয়ারেজ। অন্যদিকে আর্জেন্টাইন অধিনায়ক মেসি এখনও বার্সাতেই রয়েছে।

মেসি-সুয়ারেজ-নেইমারের মাঠের বোঝাপোড়ার সঙ্গে ব্যক্তিগতও সম্পর্কও ছিল চোখে পড়ার মতো। তিনজনের বন্ধুত্ব দীর্ঘ সময় ধরে টিকে আছে। শুধু তাই নয়, প্রতিদিনই নিজেদের মধ্যে কথা হয়। তা জানিয়েছেন খোদ মেসিই।

স্পেনের একটি গণমাধ্যমকে মেসি বলেন, ‘হ্যাঁ আমাদের লম্ব সময় ধরে কথা হয়।  প্রতিদিনই তিনজনের মধ্যে কথা হয়। কখনও নেইমার কখনও লুইসের (সুয়ারেজ) সঙ্গে। আমরা সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করি।’

নেইমার ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই গুঞ্জন সেখানে খুশি নন তিনি। তাই আবারও বার্সার জার্সিতে দেখা যেতে পারে। এমন সংবাদ অনেকবার প্রকাশ হয়েছে। তবে ব্রাউগ্রানা দলটির অধিনায়কের মতো তা প্রায় অসম্ভব।

‘প্যারিসকে এত টাকা কীভাবে দিবেন? এতটাও সহজ কা নয় এটি। প্রেসিডেন্টের জন্য বড় সমস্যা নিয়ে আসবে।দলগঠন করতে তাকে অবশ্যই অনেক বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে।’ যোগ করেন মেসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status