ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় দানবাক্সের টাকা নিয়ে সংঘর্ষ, খাদেমের ভাই নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 December, 2020, 8:29 PM

ব্রাহ্মণবাড়িয়ায় দানবাক্সের টাকা নিয়ে সংঘর্ষ, খাদেমের ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দানবাক্সের টাকা নিয়ে সংঘর্ষ, খাদেমের ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাজারের দানবাক্সের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার যাত্রাপুর গ্রামের আয়াত উল্লাহ শাহ’র মাজারে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম যাত্রাপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মাজারের দানবাক্সের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই খাদেম শির ইসলাম ও আলামিনের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গতকাল শনিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও মারামারি হয়। পরবর্তীতে রোববার বিকেলে উভয় পক্ষের লোকজন আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সময় টেঁটাবিদ্ধ হন শির ইসলামের ভাই নুরুল ইসলাম। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status