ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩
নির্বাচন কর্মকর্তা রেগে বললেন, আমি কি পাসকার্ড নিয়ে পড়ে থাকব
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 December, 2020, 8:22 PM

নির্বাচন কর্মকর্তা রেগে বললেন, আমি কি পাসকার্ড নিয়ে পড়ে থাকব

নির্বাচন কর্মকর্তা রেগে বললেন, আমি কি পাসকার্ড নিয়ে পড়ে থাকব

ঠাকুরগাঁওয়ে প্রথম ধাপে পৌর নির্বাচন পর্যবেক্ষণে পাসকার্ড পেতে হয়রানি ও নির্বাচন অফিসারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সংবাদকর্মীরা।

জেলার সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রথম ধাপে জেলার পীরগঞ্জ উপজেলায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর)। সরকারের নির্দেশনা অনুযায়ী সংবাদকর্মীদের নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত কাগজপত্র জমা দিয়ে পাসকার্ড নেওয়ার কথা বললেও অজ্ঞাত কারণে জেলা নির্বাচন অফিসার তা দিতে টালবাহানা করছে। জেলা নির্বাচন অফিসারের কথা অনুযায়ী, জেলার গুরুত্বপূর্ণ মিডিয়ার সংবাদকর্মীরা শহরের নির্বাচন অফিসে কাগজপত্র জমা দিলেও এখন নয়, পরে দিচ্ছি এভাবে সময়ক্ষেপণ করছে।

জেলার সিনিয়র সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই প্রথম পাসকার্ড পেতে হয়রানির শিকার হতে হচ্ছে। এখন পর্যন্ত কার্ড দেয়নি জেলা নির্বাচন অফিসার। শুধু তাই নয়, নির্বাচন অফিসার সংবাদকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন যা কাম্য নয়।

অভিযোগের বিষয়ে জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অনেক কাজে ব্যস্ত রয়েছি। আমি কি কার্ড নিয়ে পড়ে থাকবো? সময় পেলে দেব বলে তিনি এ বিষয়ে আর কোনো কথা বলতে রাজি হয়নি।
 
এ বিষয়ে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, পাস কার্ড দেওয়ার বিষয়টি আমার নয়। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার ভালো জানেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status