ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত ৪৮ জনের তালিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 8:01 PM

সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত ৪৮ জনের তালিকা

সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত ৪৮ জনের তালিকা

ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে জড়িত ৪৮ জনের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সোলাইমানির শাহাদাৎ বার্ষিকী পালন বিষয়ক টাস্কফোর্সের মুখপাত্র আমির আব্দুল্লাহিয়ান।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে জড়িতদের আগের যে তালিকা করা হয়েছিল তাতে আরও কয়েকজনের নাম যুক্ত হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।

তিনি বলেন, মামলার তদন্ত চলছে। ইরানের বিচার বিভাগ এরইমধ্যে ইরাকের বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ইরাকি কর্মকর্তারা এ ক্ষেত্রে খুবই সহযোগিতা করেছেন।

ইরানের বিচার বিভাগ দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আব্দুল্লাহিয়ান আরও বলেন, বিচারের পাশাপাশি উপযুক্ত সময়ে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। অবশ্য এরইমধ্যে কয়েকটি চপেটাঘাত করা হয়েছে।

জেনারেল সোলাইমানির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তেহরানে একটি সম্মেলনসহ সারা দেশে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান এই মুখপাত্র। এ সময় তিনি ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে কাসেম সোলাইমানিকে নিয়ে অসংখ্য বই প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করেন।

চলতি বছরের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে মার্কিন সন্ত্রাসী হামলায় শাহাদাৎবরণ করেন ইরানের জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি সামরিক কমান্ডার আবু মাহদি আল মুহানদেসসহ ১০ জন সামরিক কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status