ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
দুই নারীসহ ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 6:33 PM

দুই নারীসহ ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা

দুই নারীসহ ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার ১১ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। তাদেরকে ডিআইজি (গ্রেড-৩) পদে পদোন্নতি দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলতাফ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর সদয় অনুমোদন করেছেন।

ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মো. হায়দার আলী খান, মো. মনিরুল ইসলাম, মো. মাহবুবুর রহমান ভুইয়া ও মো. রুহুল আমিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মহা. আশরাফুজ্জামান ও বাসুদেব বণিক, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া এবং র‍্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status