ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
এই প্রথম বিজ্ঞাপনে
হেলিকপ্টারে বউ আনতে যাবেন সাইমন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 6:30 PM

হেলিকপ্টারে বউ আনতে যাবেন সাইমন

হেলিকপ্টারে বউ আনতে যাবেন সাইমন

প্রথমবারের মতো বিজ্ঞাপনে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউড অভিনেতা সাইমন সাদিককে। জানা গেছে, একটি এভিয়েশন কোম্পানির বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন এই চিত্রনায়ক। এরই মধ্যে বিজ্ঞাপনচিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপনে প্রথম, তাই অনেকটাই উচ্ছ্বসিত সাইমন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটাই আমার প্রথম টিভিসি। একটি এভিয়েশন কোম্পানির এই বিজ্ঞাপনে বেশ বৈচিত্র্যতা রয়েছে।

বিজ্ঞাপনটির থিম নিয়ে বলতে গিয়ে এই চিত্রনায়ক আরও জানান, বিজ্ঞাপনে আমার সহশিল্পী পূর্ণিমা বৃষ্টি। এতে দেখা যাবে আমি হেলিকপ্টারে করে বউ আনতে যাবো। এর বেশি বলতে চাই না, বাকিটা দেখতে পাবেন টিভি পর্দায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status