ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
বাঁচানো গেল না কুড়িয়ে পাওয়া শিশু সেতুকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 5:35 PM

বাঁচানো গেল না কুড়িয়ে পাওয়া শিশু সেতুকে

বাঁচানো গেল না কুড়িয়ে পাওয়া শিশু সেতুকে

শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুরে কুড়িয়ে পাওয়া কন্যা শিশুটিকে বাঁচানো গেল না। টানা নয়দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

মৃত্যুর খবর নিশ্চিত করেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান।

এর আগে, ১৯ ডিসেম্বর ভোর সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু আদর্শ স্কুল এন্ড কলেজের পাশে রাখা সুড়কি পাথরের ওপর নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখে কোলে তুলে নেন বাবুল ব্যাপারীর স্ত্রী আছিয়া বেগম।

পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভির আল নাসিফের নির্দেশে ভেদরগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে শিশুটিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শরীয়তপুর সদর হাসপাতালে এনে চিকিৎসার জন্য ভর্তি করান। প্রথমে তার অবস্থার উন্নতি হলেও পরে ২৫ ডিসেম্বর অবস্থার পুনরায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিচয়হীন শিশুটির দায়িত্ব নিয়েছিলেন জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান। তিনি শিশুটির নাম রেখেছিলেন ‘সেতু’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status