ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
হৃতিককে ধন্যবাদ জানালেন ওয়ান্ডার ওম্যান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 5:41 PM

হৃতিককে ধন্যবাদ জানালেন ওয়ান্ডার ওম্যান

হৃতিককে ধন্যবাদ জানালেন ওয়ান্ডার ওম্যান

করোনার পরিস্থিতিতে বেশ কয়েকবার পেছানোর পর সম্প্রতি মুক্তি পেয়েছে হলিউডের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। এ সিনেমা নিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রে অভিনয় করা গ্যাল গ্যাডট। ইসরাইলি এই তারকার অভিনয় বিশ্বজুড়ে বেশ প্রশংসিত হচ্ছে।

সেই গ্যাল গ্যাডট ভারতীয় সুপারস্টার হৃতিক রোশনকে ধন্যবাদ জানিয়েছেন। বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় শোবিজ ও গণমাধ্যমে।

পুরো পরিবার নিয়ে করোনার এই অসময়ে সিনেমা হলে গিয়ে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ সিনেমা দেখেছেন হৃতিক। সিনেমা নিয়ে নিজের মুগ্ধতার কথাও টুইট করে জানিয়েছেন তিনি। সেই টুইট চোখে পড়েছে গ্যাডটের। সেখানেই তিনি হৃতিককে ধন্যবাদ জানান।

টুইট বার্তায় হৃতিক লিখেছেন, করোনা কাটিয়ে অবশেষে হলে এসে সিনেমা দেখা হলো আমাদের। ছোটবেলার একটি ভালোবাসার অভ্যাস, হলে গিয়ে সিনেমা দেখা। আর ‘ওয়ান্ডার ওম্যান’ আমার ক্রাশ। সবকিছু একসঙ্গে হওয়ায় দারুণ লাগছে।

ধন্যবাদ গ্যাডট, ওয়ান্ডার ওম্যানে এত সুন্দর অভিনয় করার জন্য। সিনেমার পুরো টিমকেই ধন্যবাদ।

তার কিছুক্ষণ পরেই হৃতিকের টুইটের ফিরতি জবাব জানান গ্যাডট। হৃতিককে উদ্দেশ্য করে তিনি লেখেন, অশেষ কৃতজ্ঞতা সিনেমাটি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনার পুরো পরিবারকে জানাই শুভেচ্ছা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status